ভারতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ করেছে কংগ্রেসের যুব সংগঠন। শনিবার (২১ নভেম্বর) এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, মেটা দলের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অযৌক্তিকভাবে সরিয়ে ফেলেছে। হায়দরাবাদে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মেটার অফিসে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান।
পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। মুম্বাইতেও কংগ্রেসের সদস্যরা মেটার অফিসের সামনে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা সতর্ক করেছেন যে, যদি তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে সারাদেশে মেটার অফিসের বিরুদ্ধে বিক্ষোভ চালানো হবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে, স্থানীয় আইন লঙ্ঘন বা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।