রাজস্ব আদায়ে দুর্বলতা, ঋণের সুদ পরিশোধ এবং জ্বালানি ভর্তুকির চাপে সরকারের উন্নয়ন ব্যয়ের সক্ষমতা কমছে।
বিশ্বব্যাংক জানায়, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর ব্যবস্থার সংস্কার, সরকারি ব্যয়ে দক্ষতা এবং জ্বালানি মূল্য সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এসব সংস্কার বাস্তবায়ন হলে ২০৩৫ সাল পর্যন্ত গড়ে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
বৃহস্পতিবার পিআরআই আয়োজিত বিশ্বব্যাংকের প্রকাশিত পাবলিক ফাইন্যান্স রিভিউ-২০২৬ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গেল অর্থবছরে সরকারি মূলধনী ব্যয় জিডিপির ২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।
এছাড়া, বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি বেড়ে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় কর প্রশাসনের আধুনিকায়ন, কর অব্যাহতি কমানো এবং জ্বালানি মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় সমন্বয়ের সুপারিশ করেছে বিশ্বব্যাংক।
তবে দরিদ্র জনগণের সুরক্ষায় বিভিন্ন সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।