বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায়

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী, জানিয়েছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায়

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী। রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ গুলশানে আইবিএফবি’র বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান।

সভায় পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ‘অর্থনীতি নিয়ে বর্তমানে নেতিবাচক শিরোনাম দেখা যাচ্ছে, তবে সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে তা ঘুরে দাঁড়াতে পারে।’ তিনি দুর্নীতি ও হয়রানিকে অর্থনীতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন সম্প্রতি বাংলাদেশের প্রকল্পকে বিনিয়োগযোগ্য ঘোষণা করেছে। এতে মার্কিন বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়াতে চায়। তবে বিনিয়োগ আকর্ষণের জন্য শুল্ক ও অশুল্ক বাধা, নিয়ন্ত্রণ ব্যবস্থার জটিলতা দূর করতে জরুরি সংস্কার প্রয়োজন।’

আইবিএফবি নেতারা জানান, ব্যবসার পরিবেশ উন্নয়নের জন্য সরকারি নীতি কাঠামো সংস্কারের সুপারিশে নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন