রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করার ঐতিহাসিক রায়ের ফলে ইসরায়েলের আইনি লড়াইয়ের যৌক্তিকতা পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর ভূমিকা গাজা সংক্রান্ত মামলায় ইসরায়েলের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
গণহত্যার চেষ্টা প্রমাণের ক্ষেত্রে এই আইনি লড়াইয়ের নজির ইসরায়েলের অবস্থানকে জটিল করে তুলতে পারে। নির্বাচনের ফলাফলের চাপে থাকা ইসরায়েলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইসিজে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার মাধ্যমে গণহত্যার অভিযোগ ও রাষ্ট্রের দায়বদ্ধতাকে মূল্যায়নের নতুন আইনি কাঠামো তৈরি করেছে। গাজা সামরিক অভিযানের বিরুদ্ধে মামলায় আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিলেও চূড়ান্ত রায়ে পৌঁছায়নি।
আইন বিশেষজ্ঞরা মিয়ানমারের আত্মপক্ষ সমর্থনের যুক্তিগুলোর সঙ্গে ইসরায়েলের অবস্থানের কিছু মিল খুঁজে পেয়েছেন, যা ইসরায়েলের আইনি প্রতিরক্ষার কৌশলকে ভেস্তে দিতে পারে। আদালত জানিয়েছে, গণহত্যার চেষ্টা সরকারের কর্মকাণ্ড ও সামগ্রিক পরিস্থিতি থেকে অনুমান করা সম্ভব।
বেসামরিকদের মৃত্যু, বাস্তুচ্যুতি, মানবিক সংকট এবং সামরিক অভিযানের পক্ষে যুক্তি খতিয়ে দেখার ক্ষেত্রেও নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে আইসিজে, যা গাজার ক্ষেত্রেও প্রাসঙ্গিক।
আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, সন্ত্রাসবিরোধী অভিযান কিংবা নিরাপত্তার অজুহাত গণহত্যার অভিযোগকে খারিজ করতে পারে না। আদালত জাতিসংঘের তথ্যপ্রমাণের ওপর গুরুত্ব দেওয়ার ফলে ইসরায়েলের বিরুদ্ধে রায়ও আসতে পারে।
১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের ক্ষেত্রে আদালত হত্যা, গুরুতর ক্ষতি এবং যৌন সহিংসতাকে গণহত্যার হাতিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি অভিযুক্ত রাষ্ট্রের পাশাপাশি সমর্থনকারী দেশগুলোর ওপরও নজরদারি বাড়াবে।