রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। প্রেসিডেন্ট মিন অং হ্লাইং'য়ের মুখপাত্র খাইন সোয়ে সংবাদমাধ্যমকে জানান, এই রায় সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
তিনি মন্তব্য করেন, আইসিজের মতো রাজনৈতিক সংস্থাগুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। মিয়ানমারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আদালতের সিদ্ধান্তের প্রতি তাদের সম্মান নেই।
গত বৃহস্পতিবার, আইসিজে রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করে। সাত বছর ধরে চলা মামলার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আদালত জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা চালানোর অভিপ্রায় নিয়ে কাজ করেছে।
আইসিজে আরও জানায়, মিয়ানমারের বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। গণহত্যার রায়ের পক্ষে সমর্থন জানিয়েছেন ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন।