রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পর যুক্তরাজ্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ সরকার।
বৃহস্পতিবার এই পদক্ষেপের ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি জানান, মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকেই থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এছাড়া, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে রায় বাস্তবায়ন ও দায়ীদের জবাবদিহির বিষয়ে আরও পদক্ষেপ ঘোষণার কথা জানান মিলিব্যান্ড।
যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে, যাতে রায় নিয়ে আলোচনা করা যায়।