সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খান

রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে। বুধবার (৭ অক্টোবর) ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সরকারের কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ভারতের আশ্রয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, "দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধর্মের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজার সময় বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে হবে।"

রাশেদ খান জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বলেন, ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিক্সার কারণে যানজট বেড়েছে এবং এটি বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সরকার অটোরিক্সা চলাচলের জন্য নীতিমালা করতে যাচ্ছে, কিন্তু জামায়াত এ নিয়ে রাজনীতি শুরু করেছে।

বিজ্ঞাপন