সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
রাজনীতি

বিএনপির স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা

বিএনপি স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বুধবার (২৩ আগস্ট) ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, "জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।"

তিনি বলেন, দেশের জনগণ লোডশেডিংয়ের কারণে চরম কষ্টে রয়েছে, যা সরকার উপলব্ধি করছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন, যা আগে কখনো হয়নি।

রাশেদ খাঁন জানান, জ্বালানী তেলের সংকট মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। বিদ্যুতের সমস্যা বিগত আওয়ামী লীগের লুটপাটের কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনার ফল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন, "ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরীয়াহ আইন রয়েছে।"

বিজ্ঞাপন