সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
রাজনীতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বঙ্গভবন অধ্যায় শুরু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে অধ্যায় শুরু করেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বঙ্গভবন অধ্যায় শুরু

আজ থেকে বঙ্গভবন অধ্যায় শুরু করলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে উঠেছেন তিনি।

সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। সেখানে প্রবেশের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তিনি।

এরপর শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এবার রাষ্ট্রপতি হিসেব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রমের নতুন পর্ব শুরু।

ছাত্রজীবনে রাজনীতিতে হাতেখড়ির পর বঙ্গভবন পর্যন্ত এই দীর্ঘ যাত্রায় কঠিন পথ পাড়ি দিতে হয় বর্ষীয়ান এই রাজনীতিককে।

বিজ্ঞাপন