বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
এছাড়া, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়, পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সংসদের ভারপ্রাপ্ত স্পিকার।