রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে গার্ড অব অনার গ্রহণ করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ, ২৩ আগস্ট, বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে পৌঁছান তিনি।

বঙ্গভবন এলাকায় পৌঁছানোর পর সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানায় এবং তাকে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। রাষ্ট্রপতি পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথগ্রহণের পর, শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং আজ থেকে বঙ্গভবনে তার নিয়মিত দাফতরিক কার্যক্রম শুরু হলো।

বিজ্ঞাপন