রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিহারে আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

বিহারে সহকারী অধ্যাপক নিয়োগের স্বচ্ছতার দাবিতে আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিহারে আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

ভারতের বিহারে সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতার দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। রাজ্যের রাজধানী পাটনায় শনিবার (২২ আগস্ট) পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ঘটে।

পিএইডি গবেষকরা লোকভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।

সংঘর্ষের ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশ জানায়, আন্দোলনকারীদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় যখন তারা ব্যারিকেড ভাঙতে ব্যর্থ হয়।

সিটি এসপি (কেন্দ্রীয়) মমতা কল্যাণী সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে পাটনায় আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, আবেদনের সময়সীমা বৃদ্ধি, পদে স্থায়ী বহাল এবং উচ্চশিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের পদত্যাগের দাবি জানাচ্ছেন।

বিজ্ঞাপন