রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিযুক্ত

জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিযুক্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে, তারেক রহমানের সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি রদবদলের ঘটনা ঘটেছে। শুক্রবার নতুন করে পাঁচজন মন্ত্রিপরিষদে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি জহির উদ্দিন স্বপনের উত্তরসূরী।

বিজ্ঞাপন