আজ শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে, সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধু খালেদা জিয়ার পরিবারে তার জন্ম হয়।
তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরুটি ছিল চ্যালেঞ্জিং। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে রাজনীতিতে যুক্ত হন এবং ২০০১ সালের পর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে থাকেন। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন এবং কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হন।
দীর্ঘ সংগ্রামের পর, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। তার নেতৃত্বে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনরায়ে জয়লাভ করে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আজ বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এছাড়া, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।