জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ এর ২০২৭ সালের সংস্করণে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি প্রথমবারের মতো 'পলিটিক্যাল' বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন, যা তার রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের স্বীকৃতি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফিরে আসেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৭ ফেব্রুয়ারি তিনি ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হওয়ায় তিনি এই তালিকা থেকে বাদ পড়েছেন।