শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে। এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ শনিবার বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি বলেন, দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বরং আইনের কার্যকর বাস্তবায়নও জরুরি।

পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি বা অবকাঠামোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা। তিনি আইনশৃঙ্খলা ও আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে জোর দেন।

তিনি আরও বলেন, বিরূপ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের বিচারব্যবস্থার ওপর নির্ভর করার সুযোগ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন