জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে ডিসেম্বর মাসে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের পাপের বোঝা বেশি বলেই তারা এখন নানা ষড়যন্ত্র করছে।’ তিনি জানান, জামায়াত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আপোস করবে না।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াত সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চায় না, তবে ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।’ তিনি স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ ছাড় না দেওয়ারও সতর্কবার্তা দেন।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে। একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই কথা বলার কোনো অধিকার নেই।’