আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছর ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রকাশিত তালিকায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম।
বাংলাদেশের স্কোর এ বছর ০.৩৯। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ এই সূচকে বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে নেপাল শীর্ষে রয়েছে, এরপর যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
পাকিস্তান ও আফগানিস্তান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে। বিশ্বব্যাপী আইনের শাসনে ইউরোপের দেশগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে, যেখানে সূচকের শীর্ষ পাঁচে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ রয়েছে।