প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় আট ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন। এই সফরে তিনি মোংলা বন্দর সম্প্রসারণ ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার দাকোপে যান। সেখান থেকে নৌপথে মোংলা জেটিতে পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনও পরিদর্শন করেন।
সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল এলাকা হেলিকপ্টার থেকে দেখা হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে, অসম্পূর্ণ জেটি নির্মাণ ও ড্রেজিংসহ থমকে থাকা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন হবে।
সরকারের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের ফলে এই অঞ্চলে বিনিয়োগের গতি বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের কারণে কাজ হারানো জনগণের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।