রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের চলমান পরিস্থিতি নিয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, "রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাহাড়ের দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ত্রিপুরা শিশু শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায় এবং পর্যটকেরা একের পর এক অবরোধের কারণে সাজেক ছাড়তে বাধ্য হন। বর্তমানে এই উত্তেজনা অব্যাহত রয়েছে।