বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের জানান, ভূমিমন্ত্রী কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন।

সেখানে তাকে দেওয়া ওষুধের ব্যবহারে কোনো ত্রুটি-বিচ্যুতি হওয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এর ফলে গত কয়েকদিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও জানান, রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়মিত দেখছিলেন। ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।

বিজ্ঞাপন