কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাগর নিবাস এলাকা থেকে হারুন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার রাতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন আল মাহিবুল ইবনে মোকারম প্রকাশ রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ৫ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান।
বুধবার বিকেলে, হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত থেকে তারা গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গেলে, দূরে থাকা ৭ জনের একটি টিমের কাছে সহযোগিতা চান। উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তারা তলিয়ে যান।
স্থানীয় লাইফগার্ড এবং স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, সাতজনের টিমটি ঢাকা থেকে বেড়াতে গিয়েছিলেন।