নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিল্লাল মাদবরের মালিকানাধীন গোডাউনটিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
এ ঘটনায় গোডাউনে থাকা প্লাস্টিকের ড্রামসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, আগুনের ফলে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।