বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটকরা ছাড়ছেন

সাজেক ভ্যালিতে আবারও সড়ক অবরোধ, পর্যটকরা ফিরছেন গন্তব্যে।

সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটকরা ছাড়ছেন

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় সাজেক ছাড়তে শুরু করেছেন পর্যটকেরা।

২২ অক্টোবর বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার অনুযায়ী, সাজেকে অবস্থানরত সব পর্যটকদের ২২ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে নিজেদের গন্তব্যে রওনা হতে বলা হয়েছে।

এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারবেন না। এর আগে, সাজেকে দুটি সংগঠনের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে।

পরে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি আবারও অবরোধের দিকে মোড় নিয়েছে, যা পর্যটকদের জন্য নতুন করে সমস্যা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন