সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। এ সময় কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি, রংপুরে ৩৫.৫ ডিগ্রি, ময়মনসিংহে ৩৪.৬ ডিগ্রি, সিলেটে ৩৪.৬ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩.৪ ডিগ্রি, খুলনায় ৩৩.৩ ডিগ্রি এবং বরিশালে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন