শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৩ জনের মৃত্যু, মোট মৃত ১১২ জন

হামের উপসর্গে দেশে ৩ জনের মৃত্যু, মোট মৃত ১১২ জন।

হামের উপসর্গে দেশে ৩ জনের মৃত্যু, মোট মৃত ১১২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯১২ জন হামের উপসর্গে এবং ১০০ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, নতুন করে দেশে ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৭৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন