রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৮০

হামের উপসর্গ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,২৮০ জন।

হামের উপসর্গ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৭৬ জনের মধ্যে নিশ্চিত হামের উপস্থিতি পাওয়া গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৩ জনে পৌঁছেছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। এর ফলে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা ১ হাজার ২২৭ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪০০ জন।

বিজ্ঞাপন