হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের মধ্যে।
এখন পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৬৭ জনে। একইসাথে, উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের শরীরে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন, এর মধ্যে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।