শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩১৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩১৬ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩১৬

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১,৩১৬ জনের।

নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। স্বাস্থ্য অধিদফতর শুক্রবার (৩০ অক্টোবর) হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন শনাক্ত হয়েছেন।

এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১,১৪৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম নিয়ে মারা গেছেন ১০৫ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ২ লাখ ২৬ হাজার ৬৩৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

বিজ্ঞাপন