শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে।

ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এই বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন