শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৪

হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৪ জন।

হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৪

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৫ জন রোগী। ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এছাড়া হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।

হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১ হাজার ৪৬৮ জন।

হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন