মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫ জন শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫

দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশুর। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৩৫ জনে পৌঁছেছে।

এছাড়া, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে।

এদিকে, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত এই তথ্য জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন