বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, মৃত্যু ১ হাজার ২ জন

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ১ হাজার ২ জন, আক্রান্ত ১৯ হাজার ছাড়িয়েছে।

হামে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, মৃত্যু ১ হাজার ২ জন

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৯ জন। একই সময়ে ১ হাজার ১৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯০৪ জনে।

এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের শরীরে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন, এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

বিজ্ঞাপন