বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

ঢাকায় রাতের মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন