আজ মঙ্গলবার দেশের আটটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকার আবহাওয়ার বিষয়ে সংস্থাটি জানায়, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।