হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২১৬ জন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ হাজার ১৫৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের শরীরে। ফলে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫৬ জনে।
এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনের শরীরে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন।
হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।