হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন। এ সময় ১ হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জন। এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।