মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১১৭, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১১৭, একদিনে সর্বোচ্চ ১,৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১১৭, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ১১৭ জনের।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন, যা এখন পর্যন্ত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৫৭ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া, বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩৭, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ৩৩৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ১১২, রংপুরে ৫৬ এবং সিলেটে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন