রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ৩৭৭ জন রয়েছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৬৩, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯ এবং রংপুরে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন