রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু বেড়ে ৫৩০ জন

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু বেড়ে ৫৩০ জনে দাঁড়িয়েছে।

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু বেড়ে ৫৩০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৪৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন