বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৪, নতুন রোগী ১১৪৫ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে মৃত্যু ৪, নতুন রোগী ১১৪৫ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,১৪৫ জন রোগী। এই তথ্য মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২৪ জনে পৌঁছেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫,৯৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন