ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট প্রাণহানি বেড়ে ৫১৩ জনে দাঁড়িয়েছে। একই সাথে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৮০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন আক্রান্ত হয়েছেন।
তবে রাজশাহী ও সিলেট বিভাগে এই সময়ে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর প্রকোপ বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।