শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ক্যান্সার আক্রান্ত নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন ৬৫ লাখ টাকা

ক্যান্সার আক্রান্ত নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন ৬৫ লাখ টাকা।

ক্যান্সার আক্রান্ত নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন ৬৫ লাখ টাকা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দের স্ত্রী মোছা. রুবিয়া পারভীন (৩৯) ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত। পাঁচ বছর ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন তিনি এবং বর্তমানে তার রোগ মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকদের পরামর্শে জরুরি ও বিশেষায়িত চিকিৎসার জন্য চীনে যাওয়ার পরিকল্পনা করেছে তার পরিবার। এ জন্য তারা আর্থিক সহায়তা চেয়েছে। পরিবার সূত্র জানায়, রুবিয়ার চিকিৎসায় আনুমানিক ৬০ থেকে ৬৫ লাখ টাকা প্রয়োজন।

রুবিয়া পারভীনের স্বামী ওয়ালিউর রহমান জানিয়েছেন, দেশে ও ভারতে চিকিৎসার জন্য তারা ইতিমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ঋণ নিয়েছেন। চিকিৎসা চলাকালীন তিনবার ক্যান্সার ফিরে এসেছে, ফলে পরিবারের সঞ্চয়ও শেষ হয়ে গেছে।

এ অবস্থায় চিকিৎসার ব্যয় মেটাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন