শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু, মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে।

ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ৩৮ রোগীসহ ফরিদপুরের ১০টি সরকারি হাসপাতালে বর্তমানে ১শ ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা পান্না খাতুন (৩৫) ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে এ বছর মোট মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এবছর মোট ২৫৩৪ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন