শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫১০ জনে পৌঁছেছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫১০ জনে পৌঁছেছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫১০ জনে পৌঁছেছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ রোগী। ঢাকা বিভাগে ৬৫৫ জন, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, বরিশালে ২১৩ এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন।

বিজ্ঞাপন