বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫০৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৫০৭।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫০৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে।

মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ রোগী। ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহে ৫৭, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, রংপুরে ৩৮, বরিশালে ৩০৮ এবং সিলেটে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালগুলোতে ৫ হাজার ৬০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়মিত তথ্য প্রকাশ করা হচ্ছে, যাতে জনগণ সচেতন থাকতে পারে।

বিজ্ঞাপন