মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৬৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৬৬ জনে পৌঁছেছে।

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৬৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৮৩, চট্টগ্রামে ২৬৫, খুলনায় ৩৭৭, ময়মনসিংহে ১১১, রাজশাহীতে ১৮৮, রংপুরে ৮৩, সিলেটে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। এই পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন