মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৮৩, চট্টগ্রামে ২৫২, খুলনায় ২৯৪, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৭১ এবং সিলেটে ২২ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর এ পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।