শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ের সতর্কতা

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ের সতর্কতা

দেশের আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন