শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ক্যান্সার প্রতিরোধে নারীদের গুরুত্ব তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান

ক্যান্সার প্রতিরোধে নারীদের পিছিয়ে না রাখার আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান।

ক্যান্সার প্রতিরোধে নারীদের গুরুত্ব তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান

ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসার গুরুত্ব তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, "এ যুদ্ধে কোনো নারীকেই পিছিয়ে রাখা যাবে না।"

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ১১তম ক্যান্সার সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ডা. রহমান জানান, সময়মতো চিকিৎসা রোগের পরিণতি বদলে দিতে পারে, যা ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যান্সার চিকিৎসায় দেশের মধ্যে বিদ্যমান বৈষম্য সম্পর্কে তিনি বলেন, "শহর ও গ্রামের প্রত্যেক নারী যেন ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতায় আসে তা নিশ্চিত করতে হবে।"

ডা. রহমান আরও বলেন, ক্যানসার প্রতিরোধে স্কুলের ও স্কুলের বাইরের সব মেয়েকে জরায়ুমুখসহ সব টিকা দিতে হবে। এই উদ্যোগে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, "জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।"

মন্ত্রী বলেন, "এখনও বড় চিকিৎসকরা উপজেলায় কাজ করতে চান না, তবে এই বৈষম্য শীঘ্রই দূর করা হবে।"

বিজ্ঞাপন